বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

‘এক টন কয়লাও ইসরাইলে যাবে না’, হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সিনাগা থেকে ইসরাইলের উদ্দেশ্যে একটি কয়লা বোঝাই জাহাজ রওনা হওয়ার পর  পেত্রো এক্সে একটি পোস্টে বলেছেন, তিনি ইসরাইলে কয়লা বহনকারী যেকোনো জাহাজকে আটকানোর নির্দেশ জারি করেছেন।

গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধের প্রতিবাদে ইসরাইলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করার পর পেত্রো এই চালানটিকে তার সরকারের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন।
 
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে কলম্বিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের আগস্টে কার্যকর করা হয়েছিল। কিন্তু পেত্রোর অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ইসরাইলে সীমিত পরিসরে কয়লা রপ্তানির অনুমোদন দিয়েছেন। 
 
সাম্প্রতিক দিনগুলোতে পেত্রো তার প্রশাসনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন এই ব্যবস্থা অমান্য করার জন্য এবং কয়লা রপ্তানি অনুমোদন অব্যাহত রাখার জন্য।
 
বৃহস্পতিবার, প্রকাশ্যে এই অবাধ্যতার নিন্দা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, একটি কয়লার চালানও যাতে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে না যায় সেজন্য নৌবাহিনী এখন থেকে কাজ করবে। তিনি ঘোষণা করেন, ‘এক টন কয়লাও কলম্বিয়া থেকে ইসরাইলে যাবে না।’
 
২০২২ সালে ক্ষমতায় আসা বামপন্থি নেতা পেট্রো গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের অন্যতম সোচ্চার সমালোচক ছিলেন, যেখানে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
  
সূত্র: প্রেসটিভি
 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit