শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন সাংবাদিকরা, নির্বাচনের আগে বড় ঘোষণা..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪০ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ..

ভারতের বিহার রাজ্যের সাংবাদিকরা এখন থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আজ তক বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের জন্য একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে বিহারের স্বীকৃত সাংবাদিকদের দেওয়া পেনশনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব যোগ্য সাংবাদিকরা মাসে ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন। এর আগে এই টাকার পরিমাণ ছিল ৬ হাজার। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নীতীশ বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘বিহার সাংবাদিক সম্মান পেনশন যোজনা’র অধীনে এখন সব যোগ্য সাংবাদিকদের মাসে ৬ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’ এ ছাড়া এই প্রকল্পের অধীনে পেনশন পাওয়া সাংবাদিকদের মৃত্যু হলে নিকটাত্মীয়কে আজীবন প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নীতীশ বলেন, গণতন্ত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করছি। যাতে তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন এবং অবসরের পরে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit