শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সেই ভারতীয় তারকার বিরুদ্ধে এবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ, ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে যশ তাকে যৌন নির্যাতন করেছে। ঘটনার সময় মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় ‘পকসো’ আইনে দয়ালের বিরুদ্ধে জয়পুরের সানগান থানায় একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। পুলিশের কাছে মেয়েটি অভিযোগ করেছে, পেশাদার ক্রিকেট ক্যারিয়ার গড়ার প্রতিশ্রুতি ও ব্ল্যাকমেইল করে দুই বছর ধরে তার ওপর নির্যাতন করেছেন যশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সবশেষ আইপিএল চলাকালীন সময় জয়পুরের সীতাপুরার এক হোটেলে ডেকে এনে যশ মেয়েটিকে আবারও ধর্ষণ করেন। ভারতীয় আইন অনুযায়ী মেয়েটি ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যশের বিরুদ্ধে পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে জরিমানাসহ অন্তত ১০ বছরের জেল কিংবা যাবজ্জীবন হতে পারে এই ভারতীয় পেসারের।

এর আগে এ মাসের শুরুতেই দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। গাজিয়াবাদ পুলিশের কাছে করা অভিযোগপত্রে সেই নারী বলেছিলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।

যখন প্রতারণার প্রতিবাদ করি, তখন দয়াল শারীরিকভাবে নির্যাতন করে ও মানসিকভাবে হেনস্তা করে। এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা শুধু আমার জন্য নয়, সব প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’এখনো ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হয়নি যশের। আইপিএলের সবশেষ সংস্করণে খেলেছেন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন ২৭ বছর বয়সি এই বাঁহাতি পেসার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit