শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় নাজিয়া-নাফির বাসায় যান রিজভী। শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয়; সে বিষয়ে দাবি জানান।

এ সময় রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছুই হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেওয়া না হয়; সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। 

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিক প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit