বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙা পায়ে পান্তের ফিফটি, ভারতের জবাবে দাপুটে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের যা অবস্থা তাতে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ঋষভ পান্ত। তবে দমে যাননি। ভাঙা পা নিয়েই নেমে পড়েন। ফিফটি হাঁকিয়ে থামেন। বেন স্টোকসের ফাইফারের দিনে ভারত প্রথম ইনিংসে জমা করতে পারে ৩৫৮ রান। ব্যাটিংয়েও পাল্টা ভালো করে দিচ্ছে ইংল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনটি ভালো যায়নি ভারতের। ২৬৪ রানে ৪ উইকেট নিয়ে শুরু করে বাকি ৬ উইকেট সফরকারীরা হারিয়েছে শতরানের কমে। এমন দিনে পান্ত কেড়ে নিয়েছেন সব আলো। ৪৮ রানের সময় চোট পাওয়া পান্ত আজ আরও ৬ রান যোগ করেন। ভাঙা পা নিয়ে থামেন ৫৪ রানে।

স্টোকসের ফাইফার নেওয়ার দিনে ধুঁকেছে ভারতের মিডল ও লোয়ার মিডল অর্ডার। আগের দিন ৫৮ রান করে থামেন যশ্বসী জয়সওয়াল। ৪৬ করেন কেএল রাহুল। সাই সুদর্শনের ব্যাটে আসে ৬১ রানের দারুণ এক ইনিংস। এরপর থেকেই ধুঁকতে থাকে ভারত।

অধিনায়ক শুবমান গিল (১২) ব্যর্থ হন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও বড় রান করতে পারেনি। শার্দুল ঠাকুর ফেরেন ৪১ রান করে। এই আসা-যাওয়ার মাঝে পান্ত নেমে ফিফটি হাঁকান। তবে আর্চার তাকে বেশি সময় থাকতে দেননি। ভারতও থেমেছে সাড়ে তিনশ ছাড়িয়ে।

প্রথম ইনিংসে ইংল্যান্ড দারুণ জবাব দিচ্ছে। বিনা উইকেটে স্বাগতিকরা ৯২ রান তুলে নিয়েছে। দুই ওপেনার জ্যাক ক্রলি ৪৩ ও বেন ডাকেট ৪৮ রানে ব্যাট করছেন। দিনের আরও ত্রিশের ওভারের বেশি বাকি। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit