সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নেত্রকোণায় ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মৃৃত্যুদন্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। হত্যাকান্ডের শিকার লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, আসামি রাসেল মিয়া নিহত লিপি আক্তারের চাচাতো দেবর হয়। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। নিহত লিপি আক্তারের স্বামী মো. আজিজুল ইসলাম বিজিবিতে চাকুরী করার সুবাদে পঞ্চগড়ে বসবাস করতেন। নিহতের স্বামী বাড়িতে না থাকার সুবাদে আসামি রাসেল মিয়া লিপি আক্তারকে, বাড়িতে এবং রাস্তাঘাটে সুযোগ পেলেই প্রেম নিবেদন করে ও কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। উত্যক্ত করার একপর্যায়ে লিপি আক্তার তার স্বামী মোঃ আজিজুল ইসলাম, আসামি রাসেল মিয়ার বাবা-মার কাছে ঘটনাটি জানায়।

এরই জের ধরে আসামি রাসেল মিয়া ২০২০ সালের ৪ অক্টোবর লিপি আক্তারের বসত ঘরে রাতের অন্ধকারে কৌশলে প্রবেশ করে। এবং তার সাথে থাকা ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে তাকে হত্যা করে। পরদিন ৫ অক্টোবর নিহতের বোন ফেরদৌসী বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় রাসেল মিয়াকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  পরবর্তীতে আসামি নিজেও আদালতে দোষ স্বীকারোক্তি প্রদান করে হত্যাকান্ডের দায় স্বীকার করে।

দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন (পিপি) আবুল হাসেম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit