বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

চিন্ময় দাশের জামিন নামঞ্জুর..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

অ্যাডভোকেট আলিফ হত্যাসহ ৫টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব ৪ সদস্যের একটি টিম। তাদের দাবি, রাষ্ট্র সুচিন্তিত কৌশলে নিরাপরাধ হওয়া সত্ত্বেও জামিন না মঞ্জুর করেছে। গত ৮ মাস ধরে চিন্ময় কৃষ্ণ দাস লিভার সিরোসিস রোগে ভুগছেন। আদালতকে বিষয়টি অবগত করলেও তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী।এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৪ জুলাই ২০২৫/ বিকাল :৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit