রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পদত্যাগ প্রশ্নে শিক্ষা উপদেষ্টা, ‘সরকার চাইলে চলে যাব’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৮ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক:

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।তিনি বলেন, আমার নিজে থেকে পদত্যাগ করা কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন?জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না। আপনি কি পদত্যাগ করবেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে এটি করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরা আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক।

তিনি বলেন, তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৩.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit