মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

নেইমারের জন্য বিশেষ উপহার পাঠাল তার সাবেক ক্লাব পিএসজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইনস্টাগ্রামে মেলের জন্ম নেওয়ার খবর নিজেই নিশ্চিত করেছিলেন নেইমারের প্রেমিকা ব্রুনা। তখন অবশ্য মা-মেয়ের পাশেই ছিলেন নেইমার। নতুন করে নেইমার বাবা হওয়ায় তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। 

ব্রাজিলিয়ান তারকা নেইমারের আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে নেইমার ও তার চার সন্তানের জন্য মোট ৫টি জার্সি পাঠিয়েছে পিএসজি। সেই জার্সিগুলোতে প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও আছে। 
 
পিএসজির দেওয়া বিশেষ এই উপহার নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। অবশ্য পিএসজিকে ধন্যবাদ দিতেও ভুলেননি তিনি। ক্যাপশনে লিখেন, ‘ধন্যবাদ, পিএসজি।’  
 

নেইমারকে পাঠানো পিএসজির উপহার
পিএসজির পাঠানো উপহার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নেইমার।

 

এর আগে গত জানুয়ারিতে নতুন অতিথি আগমনের সুসংবাদ দিয়েছিলেন নেইমার-ব্রুনা জুটি। তারপর থেকে অপেক্ষায় ছিলেন নেইমারের ভক্তরা। সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে এ মাসের ৫ তারিখ। আর সে আনন্দের শামিল হয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল পিএসজি। 
 
দলবদলের বাজারে রেকর্ড করে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএজসিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। সেখানে ৫ মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন তিনি। তবে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি নেইমারের। 
 
২০২৩ সালের শুরুর দিকে পিএজসি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেখান থেকে এ বছর তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান তিনি। তবে সবকিছু ভুলে নেইমারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিকই টিকিয়ে রেখেছে পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit