সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে তার মা আফসানা প্রিয়া।

গাজীপুরের কালিয়াকৈরের মেদী আশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া। তারা উত্তরায় বসবাস করেন।

আফসান ওহি দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিন ছেলেকে নিয়ে মাইলস্টোন স্কুলে যেতেন। ঘটনার সময় তিনি অভিভাবক কক্ষে অবস্থান করেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হলে অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।

এক পর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।

ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit