শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

রাঙামাটির আবাসিক হোটেলে জুয়ার আসর;পুলিশের অভিযানে আটক-১৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৮ Time View
আলমগীর মানিক, রাঙামাটি : পর্যটন শহর রাঙামাটির কিছু আবাসিক হোটেল ক্রমেই পরিণত হচ্ছে অসামাজিক কর্মকান্ডের ঘাঁটিতে। রাত নামলেই এসব হোটেলে শুরু হয় মাদক সেবন, দেহব্যবসা ও জুয়ার আসর। আর এতে জড়িয়ে পড়ছে স্থানীয় উঠতি বয়সী তরুণরা। এই পরিস্থিতির লাগাম টানতে এবার নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নিয়মিত নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার “হোটেল সৈকত” এ অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারিকে হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃতরা সবাই রাঙামাটির জুরাছড়ি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, “স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে হোটেল সৈকতে অভিযান পরিচালনা করি। সেখানে ১৩ জন ব্যক্তি জুয়া খেলছিল। তাদেরকে আটক করা হয়েছে এবং জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “রাঙামাটি একটি পর্যটন শহর। এখানকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে কোনো অনৈতিক কর্মকান্ড বরদাশত করা হবে না।”পুলিশের এই সাম্প্রতিক অভিযানকে সাধুবাদ জানিয়ে তারা বলছেন, “পর্যটননির্ভর এই শহরের ভাবমূর্তি রক্ষা করতে হলে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলতে হবে।”

স্থানীয়দের অভিযোগ, শহরের কিছু আবাসিক হোটেল সন্ধ্যার পর থেকেই পরিণত হচ্ছে অপরাধীদের আশ্রয়স্থলে। নারী নিয়ে অনৈতিক কার্যকলাপ, মাদক সেবন ও বিক্রি এবং জুয়ার আসর এসব হোটেলের নিয়মিত চিত্র।সম্প্রতি শহরের একটি হোটেলে নারী নিয়ে প্রবেশকারী এক যুবককে ১০ হাজার টাকা চাঁদা দিয়ে ছাড়া হয়েছে। আরেক হোটেলে গাঁজার দখল নিয়ে মাদকসেবীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।নদী সংলগ্ন কিছু হোটেলকে ঘিরে চলছে চোরাচালানও। স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ দিয়ে নৌকায় করে অবৈধ বিদেশি সিগারেট এনে গোপনে এসব হোটেলে মজুদ করা হয়।সচেতন মহলের দাবি, শহরের আবাসিক হোটেলগুলোতে নজরদারি ও পুলিশের অভিযান আরও বাড়াতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালালে অনেক অপরাধী চক্রকে ধরা সম্ভব হবে।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit