শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সমালোচনা। এতো বেশি গুঞ্জন চাউর হয়েছে যে, এই সম্পর্ক টিকে আছে কিনা এমন সন্দেহ জেগেছে ভক্ত-অনুরাগীদের মাঝে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে তার বাড়িতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। তার বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ওই ভিডিও দেখে এক মুহূর্তে আপনি হয়েই যেতে পারেন নস্টালজিক। একই সঙ্গে পুরোনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও।

ঐশ্বরিয়া বলেন, আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরের বাইরে। বাবার আসতে এক দিন সময় লাগবে। তিনি বলেন, ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছেb। আমি অভিষেককে ফোন করতেই ও বলল— আমি কিচ্ছু জানি না।

আমি তো অবাক। ওহ মাই গড! অভিনেত্রী বলেন, বাবাকে ছাড়াই বাগদান হয়। শুধু কি তাই, বাগদান হওয়ার পরেই নিজের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি বলে জানান অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit