শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

এশিয়া কাপ নিয়ে জটিলতা: ঢাকার বৈঠক নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা।

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল। সবকটি গোলই এসেছে সাগরিকার পা থেকে।  

ম্যাচ শুরুর আগে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই বিষণ্ন আবহেই শুরু হয় খেলা।

শুরু থেকেই আক্রমণে চড়াও হয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন সাগরিকা, তবে নেপাল গোলকিপার লাফিয়ে রক্ষা করেন দলকে। ৮ মিনিটেই গোলের খাতা খুলে ফেলেন এই ফরোয়ার্ড। সতীর্থের থ্রু পাস নিয়ে অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে গিয়ে নিখুঁত কোনাকুনি শটে এগিয়ে দেন বাংলাদেশকে।

১৮তম মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারের ভুলে নেপাল সমতায় ফেরার সুযোগ পেলেও তাদের ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় বাংলাদেশ। ৫২তম মিনিটে দ্বিতীয় গোল করেন সাগরিকা। প্রথম স্পর্শেই পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান তিনি।

এর পরেই আসে হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে আসা লং বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে নেপাল গোলকিপারকে পরাস্ত করেন সাগরিকা। ম্যাচের ৭৬তম মিনিটে চতুর্থ গোলটিও আসে তার পা থেকেই। একক চেষ্টায় রক্ষণের ফাঁক গলে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি। এরপর কোচ পিটার জেমস বাটলার তাকে তুলে নেন মাঠ থেকে।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে প্রত্যাবর্তনের ম্যাচেই জ্বলে উঠলেন সাগরিকা। এ আসরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন। তবে নিষেধাজ্ঞা শেষে ফেরার ম্যাচেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।

চার দলের এই প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রানার্সআপ হয় ১২ পয়েন্ট পাওয়া নেপাল।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit