বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

এশিয়া কাপ নিয়ে জটিলতা: ঢাকার বৈঠক নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে আবারও মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এবার বিষয়টা শুধুই ক্রিকেটীয় নয়, রীতিমতো কূটনৈতিক উত্তেজনার রূপ নিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির নেতৃত্বে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) বয়কটের হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ২৪ ও ২৫ জুলাই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিসিআই স্পষ্ট জানিয়েছে—স্থানান্তর না হলে তারা বৈঠকে অংশ নেবে না। ভারত এই অবস্থানে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সমর্থন নিয়েও। ফলে এসিসির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ কোরাম হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

এসিসির নিয়ম অনুযায়ী, বৈঠকে অন্তত তিনটি টেস্ট খেলুড়ে দেশের উপস্থিতি এবং দশটি পূর্ণ অথবা সহযোগী সদস্য দেশের প্রতিনিধি থাকতে হয়। কিন্তু এই মুহূর্তে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই তিনটি দেশই ঢাকায় না যাওয়ার সিদ্ধান্তে অনড়। এছাড়া নেপাল, মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন, মালদ্বীপসহ অনেক সহযোগী সদস্য দেশের উপস্থিতিও অনিশ্চিত।

এই জটিলতার কেন্দ্রে আছেন পিসিবি ও এসিসির সভাপতি মহসিন নকভি। তিনি বিকল্প কোনো নিরপেক্ষ ভেন্যু বিবেচনায় না নিয়ে ঢাকাকেই এজিএমের স্থান হিসেবে চূড়ান্ত করেছেন। জানা গেছে, সম্প্রতি তিনি সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে না গিয়ে আফগানিস্তান সফরে যান, যেখানে আফগান সরকারের সমর্থন চাওয়ার প্রচেষ্টা ছিল তাঁর।

তবে বিসিসিআই ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঢাকায় না যাওয়ার ব্যাপারে ভারতের অবস্থানকে সমর্থন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে—বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক রূপ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অভিজ্ঞতার অভাবেই হয়তো এমন জটিলতায় পড়তে হয়েছে বিসিবিকে।

একজন বোর্ড পরিচালক জানিয়েছেন, ‘বুলবুলকে বলা হয়েছিল বৈঠক বাতিল করতে। বিসিসিআইকে রাগিয়ে তোলা ঠিক হবে না। কিন্তু সে নাকি বলেছে, পিসিবিকে কথা দিয়ে ফেলেছে—এখন পিছিয়ে আসা সম্ভব না। ‘

প্রভাব পড়তে পারে এশিয়া কাপে এই সংঘাতের প্রতিফলন পড়তে পারে আগামী সেপ্টেম্বরে (১০-২৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে। বিসিসিআই চাইছে এসিসি ঢাকার সভা বাতিল করুক, অন্যথায় তারা এশিয়া কাপ থেকেও সরে দাঁড়াতে পারে। বিসিসিআই, যদিও টুর্নামেন্টের হোস্ট, কিন্তু পাকিস্তানের অনুপস্থিতি এসিসির বাণিজ্যিক ক্ষতির কারণ হতে পারে।

সম্প্রতি বার্মিংহামে একটি চ্যারিটি ম্যাচেও ভারতীয় কিংবদন্তিরা পাকিস্তানের বিপক্ষে খেলেননি, কারণ দলে ছিলেন শাহিদ আফ্রিদি। ফলে বোর্ডরুম রাজনীতি যে এখন মাঠেও ছাপ ফেলছে, তা স্পষ্ট। ঢাকায় চলতি সপ্তাহের সভায় কী হয়, সেটাই এখন এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সূত্র: ক্রিকবাজ

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit