সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজারের চকরিয়ায় আমাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং বাঁধা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করছি। যেখানে মতপ্রকাশের অধিকার থাকবে। কোন বক্তব্য কারও বিরুদ্ধে গেলেও শালীনভাবে তার বিরোধিতা করবে। কিন্তু আমরা দেখেছি অগণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। সামনে যদি কেউ ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায় জনগণ আবারো রাজপথে নামবে।

তিনি বলেন, যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে ।

তিনি আরও বলেন, আমরা দেশে নায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এই বার্তা আমরা বান্দরবানের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটা সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ-বিস্ফোরণ। মানুষের গণ-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।

বান্দরবান জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুক চাকমার সঞ্চালনায় পথ সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit