বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ঢাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ভিসার আধুনিক পেমেন্ট সেবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ভিসা ঢাকায় এমএসএমই উদ্যোক্তাদের জন্য একটি অনুষ্ঠান এর আয়োজন করে। এর মূল উদ্দেশ্য দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা।

ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, ভিসার এই উদ্যোগ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হতে উৎসাহিত করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শিল্প খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে ভিসার প্রতিনিধিরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল কার্ড ব্যবহারের সুযোগ-সুবিধা তুলে ধরেন। এছাড়া তারা ভিসার মানি মুভমেন্ট সল্যুশন বা অর্থ স্থানান্তর প্রযুক্তি উপস্থাপন করেন, যা প্রচলিত কার্ডভিত্তিক লেনদেনের গণ্ডি ছাড়িয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও সহজ, নমনীয় ও কার্যকর পেমেন্ট ব্যবস্থার সুযোগ সৃষ্টি করবে।

ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, “এই আয়োজনে উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া প্রমাণ করে , বাংলাদেশের অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী কমার্শিয়াল পেমেন্ট সল্যুশন উন্মোচন এবং আর্থিক খাতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। ডিজিটাল অর্থনীতির যুগে এমএসএমই খাতকে টিকিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা দিতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit