মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

নিজামুদ্দিনের তাবলিগ জামাত থেকে করোনা ছড়ায়নি: দিল্লি হাইকোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে করোনাভাইরাস ছড়ানোর জন্য দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাত কোনোভাবেই দায়ী নয় বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট  বিষয়ে দিল্লি পুলিশের করা মামলা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এতে দীর্ঘ পাঁচ বছর পর দায়মুক্ত হলো তাবলিগ জামাত।

দিল্লি পুলিশ যে ৭০ জন ভারতীয়র বিরুদ্ধে ১৬টি প্রাথমিক এফআইআর দায়ের করেছিল, হাইকোর্ট সব খারিজ করে দিয়েছেন। বিচারপতি নীনা বনসল কৃষ্ণা বলেছেন, দিল্লি পুলিশ কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। তাবলিগ জামাতে অংশগ্রহণকারীরা শুরু থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন। তবে দিল্লি পুলিশ তা মানেনি। ১৬টি এফআইআরে ১৯৫ জন বিদেশি নাগরিকেরও নাম ছিল। তারা সে সময় তাবলিগ জামাতে যোগ দিতে ভারতে এসেছিলেন।

অভিযোগপত্রে ৭০ জন ভারতীয়র নাম ছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। কেউ কেউ জামাতে অংশগ্রহণকারীদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। বিচারপতি নীনা বনসল কৃষ্ণা তার রায়ে দিল্লি পুলিশের সব অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, ওটা ছিল এক অসহনীয় পরিস্থিতি। যাদের বিরুদ্ধে অভিযোগ, প্রত্যেকেই অসহায় হয়ে গৃহবন্দী থাকতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, মারকাজে বাস করতে বাধ্য হয়েছিলেন মানুষজন। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ ধোপে টেকে না। দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসল কৃষ্ণা মামলা খারিজ করার সময় দিল্লি পুলিশের কাছে পাল্টা জানতে চান, হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হয়। সেই অবস্থায় বিদেশি নাগরিকসহ আটকে পড়া জনতা আশ্রয়স্থল ছেড়ে কোথায় যেতে পারতেন? কীভাবেইবা যেতেন?

তিনি বলেন, অভিযুক্তরা অতিমারি আইন অথবা বিপর্যয় মোকাবিলা আইনের কোনো ধারা লঙ্ঘন করেননি। অপরাধ করেছেন এমন কিছু প্রমাণও করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit