শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ওজন কমাতে যে ভুল ফল খাচ্ছেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : ফল শরীরের যত্ন নেয়, এতে কোনো সন্দেহ নেই। তবে সব ধরনের ফল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে না। এমন কয়েকটি ফল আছে, যেগুলো ওজন বাড়িয়ে দিতে পারে। ‘নিউট্রিয়েন্টস’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে, এমন কিছু ফল আছে যাদের মধ্যে ফ্রুক্টোজের মাত্রা খুব বেশি।

এমন ফল বেশি খেলে ক্যালরি বাড়তে পারে। ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলো এড়িয়ে চলা প্রয়োজন। চলুন, জেনে নেওয়া যাক সেসব ফল সম্পর্কে

কলা

শরীরে ভেতর থেকে শক্তি জোগায় কলা। তবে দিনে একটির বেশি কলা খেলে বাড়তে পারে ওজন। কারণ কলায় ক্যালরির পরিমাণ ১৫০। কার্বোহাইড্রেটের পরিমাণ ৩৭.৫। তাই অতিরিক্ত পরিমাণে কলা খেলে ওজন বাড়তে পারে। পেশি শক্তি বাড়ানোর জন্য কলা খুব উপকারী, তবে খেতে হবে পরিমিত।

আম

আম ভিটামিন এ, সি ও অ্যান্টি-অক্সিড্যান্টের উৎস। তবে এতে চিনির মাত্রা খুব বেশি থাকে। একটি মাঝারি আকারের আমে প্রায় ১৫০-১৬০ ক্যালরি থাকে, চিনি থাকে প্রায় ২৫ গ্রাম। এ ছাড়া এই ফলে ফাইবারের পরিমাণও বেশি এবং কার্বোহাইড্রেটও রয়েছে ভরপুর পরিমাণে। তাই আম খেলে হজম ভালো হয় ঠিকই, তবে এক দিনে অতিরিক্ত পরিমাণে আম খেলে বাড়তি ক্যালরি জমা হবে শরীরে। যার ফলে ওজন বাড়তে পারে।

আনারস

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আনারস শরীরের খেয়াল রাখে। আনারসে পানির পরিমাণও একেবারে কম নয়। শরীরে পানির ঘাটতি মেটাতে আনারস কার্যকরী। তবে আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালরি। কার্বোহাইড্রেটের পরিমাণও বেশি। আনারস খেলে তাই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

আঙুর

এই ফলটি পছন্দ করেন অনেকেই। তবে আঙুরে শর্করার মাত্রা খুবই বেশি। এক কাপের মতো আঙুরে প্রায় ১০৪ ক্যালরি থাকে। প্রতিদিন আঙুর বেশি পরিমাণে খেতে থাকলে ওজন বৃদ্ধি হতে পারে।

সবেদা

পটাশিয়াম, ভিটামিন এ, ফাইবার, আয়রন সমৃদ্ধ সবেদা শরীরের জন্য ভালো। তবে এতে চিনির ভাগ বেশি। ১০০ গ্রাম পরিমাণ সবেদায় ১৩ থেকে ১৪ গ্রামের মতো চিনি থাকে। তাই সবেদা বেশি খেলেই মুশকিল। দিনে একটা খেলে কোনো ক্ষতি নেই।

লিচু

লিচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই উপাদানটি ত্বক ভালো রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও এই ফলের জুড়ি মেলা ভার। লিচুতে ক্যালরি খুব কম, ফাইবার বেশি। তাই পরিমিত পরিমাণে লিচু খেলে কোনো ক্ষতি নেই। তবে এতে চিনির মাত্রা ১০০ গ্রামে প্রায় ১৫ গ্রামের মতো। সারা দিনে যদি টপাটপ লিচু খেয়ে যান, তা হলে ওজন বৃদ্ধি পেতে পারে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit