শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা, আহত ৮

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা আবু সাঈদ (৫০) নামে জামায়াতের এক নেতা। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন।

দলীয়ভাবে জানা গেছে, মাওলানা আবু সাঈদসহ নেতাকর্মীরা মাইক্রোবাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit