বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না: নাহিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এ দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এ মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। এ পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গতরাতে জুলাই পদযাত্রা তোরণ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আঁধারে এসে পদযাত্রার জনস্রোতকে বন্ধ করতে আতঙ্ক তৈরি করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা এখনো ঠিক হচ্ছে না; আমরা সরকারের কাছে সেই জবাব চাই।

আওয়ামী লীগের সেই মাফিয়া, দখল, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যেসব শহীদ পরিবার মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের যে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা তা ভেঙে ফেলব। এনসিপির নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? আমরা ভয় পাই না, পাব না।

তিনি বলেন, আমরা দেখেছি নারায়ণগঞ্জে ছাত্র-জনতা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, শনির আখড়া, সাভারে ঢাকার প্রবেশ পথে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্টদের ঢাকায় ঢুকতে দেয়নি জনতা। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই ঢাকাবাসী রাজপথে নেমে এসেছিল।

নারায়ণগঞ্জের সেই ইতিহাসকে শ্রদ্ধা করি উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন। আমরা সব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit