বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

২০৩১ পর্যন্ত বার্সায় থাকবেন ইয়ামাল, পরবেন মেসির রেখে যাওয়া জার্সি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : লামিনে ইয়ামাল যে বার্সেলোনায় মেসির উত্তরসূরি হতে চলেছেন এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আর্জেন্টাইন মহাতারকার রেখে যাওয়া জার্সি তার হাতে তুলে দিয়ে সেটা আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল কাতালান জায়ান্টরা। আগামী মৌসুমে ক্লাবের আইকনিক ১০ নম্বর জার্সি যে লামিনে ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে তা নিশ্চিত করেছে বার্সেলোনা।

গত ১৩ জুলাই মহাসমারোহে ১৮তম জন্মদিন পালন করেছেন ইয়ামাল। সেই জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছে এই স্প্যানিশ সেনসেশানকে। তবে সব খবর চাপা পড়ে গেছে আসল খবরে। বার্সেলোনার সঙ্গে নতুন করে লম্বা সময়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন ইয়ামাল। আগেই জানা গিয়েছিল যে, ১৮তম জন্মদিনের পরপরই বার্সেলোনা নতুন চুক্তি করবে ইয়ামালের সঙ্গে। কথা রেখেছে তারা। কাতালান জায়ান্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইয়ামালের সঙ্গে তারা ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে। সেই সঙ্গে আগামী মৌসুমে এই স্প্যানিশ উইঙ্গার যে ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন সেই তথ্যই জানিয়েছে ক্লাবটি।
মেসি-ম্যারাডোনা ও রোনালদিনিয়োর স্মৃতি বিজড়িত ১০ নম্বর জার্সি গত দুই মৌসুম ধরে আনসু ফাতির গায়ে উঠত। কিন্তু চলতি দলবদলে বার্সা ছেড়ে মোনাকোয় যোগ দিয়েছেন তিনি। ফাতির রেখে যাওয়া জার্সি তুলে দেয়া হয়েছে ইয়ামালের হাতে।চুক্তি নবায়নের পর সাহসিকতার সঙ্গে ইয়ামাল ঘোষণা করেন, ‘মেসি তার পথ তৈরি করেছেন, আমি আমারটা তৈরি করব।’তিনি আরও যোগ করেন, ‘মেসি, দিয়েগো ম্যারাডোনা এবং রোনালদিনিয়ো — এই তিনজন ফুটবল কিংবদন্তি। তারা তিনজনই অসাধারণ খেলোয়াড় ছিলেন, মেসি এখনও আছেন। আমি চেষ্টা করব সেই উত্তরাধিকারের পথ অনুসরণ করতে।’

মাত্র ঊনিশে পা দেয়া ইয়ামাল গত মৌসুমে দারুণ পারফরম্যান্সে বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছেন। স্পেনকে উয়েফা নেশন্স কাপের ফাইনালে তুললেও হেরে গেছেন পর্তুগালের। এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি।

গোল ডটকম জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ক্লাব থেকে বড় অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছেন ইয়ামাল। প্রতি সপ্তাহে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড (প্রায় ৫ কোটি ২৮ হাজার টাকা) আয় করবেন, যা মৌসুমপ্রতি ভিত্তি বেতন হিসেবে ১৫ মিলিয়ন ইউরোর (২১১ কোটি ৩৮ লাখ টাকা) সমান। বোনাসসহ এই অঙ্ক বেড়ে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২৮২ কোটি টাকা) পর্যন্ত পৌঁছাতে পারে।

স্পেনের হয়ে ইউরো জেতা ইয়ামাল উদ্দাম ছুটি কাটানোর পর এই সপ্তাহে বার্সেলোনার সঙ্গে তার প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করছেন। বিশ্বের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৫-২৬ মৌসুমে তিনি কেমন পারফর্ম করেন তা দেখার জন্য।

 

 

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit