শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পুলিশের শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতি পেয়ে তারা ইন্সপেক্টর হয়েছেন।

আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুলিশের আইজিপি বাহারুল আলম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

পৃথক তিনটি প্রজ্ঞাপনে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit