রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

কাঁচা মরিচ খেলে শরীর পায় একাধিক উপকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রুটি-তরকারি হোক বা মাছ-মাংস, কাঁচা মরিচ না থাকলে যেন তৃপ্তিই হয় না। আবার কারোর ঝালমুড়িতে কাঁচা মরিচ বাড়তি চাই। তবে অনেকেই আছেন, যারা কাঁচা মরিচ ঝালের ভয়ে খেতে পারেন না। 

পছন্দ বা অপছন্দ যাই হোক, কাঁচা মরিচের পুষ্টিগুণ কিন্তু অবিশ্বাস্য। প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা মরিচ রাখলে শরীর পায় একাধিক উপকার। চলুন, জেনে নিই কী কী উপকারিতা-

হার্টের জন্য দারুণ উপকারী

কাঁচা মরিচ রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে থাকা ক্যাপসাইসিন উপাদান রক্তসঞ্চালন উন্নত করে এবং হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা মরিচ সমৃদ্ধ ভিটামিন সি ও ভিটামিন এ-তে। এই ভিটামিনগুলো শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। সংক্রমণ প্রতিরোধেও কার্যকর।

ব্যথা ও প্রদাহ কমায়

ক্যাপসাইসিন শুধু ঝাল নয়, ব্যথা কমাতেও কাজ করে। বিশেষ করে পেশির ব্যথা, আর্থ্রাইটিস বা প্রদাহজনিত সমস্যায় কাঁচা মরিচ খেলে উপকার মেলে। এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও কাজ করে।

চোখের যত্নে সহায়ক

ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে চোখের জ্যোতি দীর্ঘদিন ধরে ভালো থাকে, বিশেষ করে বয়সজনিত সমস্যার আশঙ্কা কমে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit