শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।

যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপারমার্কেটে।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।

গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, “আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit