শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

সিদ্ধিরগঞ্জে সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বীনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তারা হলেন জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২)। 

মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। 

বুধবার দুপুরে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা এবং নিহত দিনু বেগমের সৎ সন্তান। 

এর আগে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত বীনু বেগমের ছেলে ইব্রাহিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহিনূর আলম। 

মামলার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার সময়ে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাবাগ সাইলো গেট সংলগ্ন নিহত নারীর স্বামী ইসমাইল মিয়ার বসতবাড়িতে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে মারামারি সংগঠিত হয়। ওই মারামারির সময়ে ভিকটিম বীনু বেগমকে তার স্বামীর প্রথম স্ত্রী এবং দুই ছেলে বেধড়ক মারধর করে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনার পরপরই র‌্যাব-১১ সদস্যরা গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, জমিজমার ঝামেলা নিয়ে ইসমাইল মিয়ার প্রথম স্ত্রী ও ছেলেদের সঙ্গে ভিকটিমের মারামারি হয়। এতে ‍তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বীনু বেগমের মৃত্যু হয়। এই ঘটনা তার ছেলে ইব্রাহিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় দায়ের করেছেন। 

গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit