বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

নিয়মিত শিঙাড়া খাওয়া মানে বিপদ ডেকে আনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভাজাপোড়া খাবারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। অস্বাস্থ্যকর জীবনযাপনে ফাস্ট ফুড, মিষ্টি, ভাজাপোড়া আমাদের প্রধান খাবার হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ওজন ও হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। 

হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত শিঙাড়া বা জিলাপি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। এতে রয়েছে বিপজ্জনক ট্রান্স ফ্যাট ও প্রসেসড চিনি, যা বিশ্বব্যাপী হৃদরোগের প্রধান কারণ।

শিঙাড়া : খারাপ কোলেস্টেরলের ভাণ্ডার

শিঙাড়া সাধারণত ভাজা হয় হাইড্রোজেনেটেড বা বারবার ব্যবহৃত তেলে। এর ফলে ট্রান্স ফ্যাট বাড়ে অতিরিক্ত। এতে খারাপ কোলেস্টেরল বাড়ে এবং ভালো কোলেস্টেরল কমে যায়। ফলে আটেরিওস্ক্লেরোসিস হয়- ধমনিতে ফ্যাট জমে তা সরু ও শক্ত হয়ে পড়ে। ঝুঁকি বাড়ে হৃদরোগ, স্ট্রোক, হাই ব্লাড প্রেসারের। কারণ এতে থাকা ময়দা রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়।

জিলাপি : ডায়াবেটিসের মূল

চিনির রসে ভেজানো জিলাপি গ্লাইসেমিক ইনডেক্সে অত্যন্ত ওপরের দিকে রয়েছে। খাওয়ার পর শরীরে সুগার মারাত্মকভাবে বেড়ে যায় এবং শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। এটি টাইপ ২ ডায়াবেটিসের প্রথম ধাপ। চিনি ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, যা ফ্যাটি লিভার ও ডিসলিপিডেমিয়া ঘটায়। এর ফলে তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস ও নিম্ন মাত্রার দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন, যা ধমনির স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়।

করণীয়

চিকিৎসকদের পরামর্শ, হোল গ্রেইন, সবজি, ফল, বাদাম, অলিভ অয়েল ও লিন প্রোটিন দিয়ে তৈরি খাবার খান। মাঝে মাঝে শিঙাড়া-জিলাপি খেতে পারেন। তবে নিয়মিত খাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit