মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

গভীর রাতে ঘরে ঢুকে চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। এর আগে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই সে ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। কান্নাকাটি শুনে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন।

খবর শুনে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit