শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুই মাঠের ‘বিচিত্র’ ম্যাচে সহজ জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ফুটবল ইতিহাসে এমন ঘটনা কয়টি ঘটেছে তা বলা মুশকিল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুই মাঠে। প্রথমার্ধ হয়েছে কিংস অ্যারেনায়। কিন্তু বৃষ্টির কারণে এই মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় তিন ঘণ্টা অপেক্ষার পর পাশের অনুশীলন মাঠে হয় বাকি অর্ধের খেলা।

সেখানে দাপট ধরে রেখে ৪-১ গোলের সহজ জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি। ঢাকায় আজ থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরেছে। এর মধ্যেই ফ্লাড লাইট জ্বালিয়ে শুরু হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচ। কাদাময় মাঠে ছন্দময় ফুটবল খেলতে পারেনি দুই দল।

৭ মিনিটে শান্তি মার্ডি তিনবারের চেষ্টায় জাল খুঁজে পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বাংলাদেশ দল। কর্দমাক্ত মাঠে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। এরপর প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পরও মাঠের অবস্থার উন্নতি না হওয়ায় পাশের অনুশীলন গ্রাউন্ডে ম্যাচের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত হয়।

বিরতির পর ৫৩ মিনিটে গোল শোধ দিয়ে সমতায় ফেরে ভুটান। তেলদেন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে শট নিলেও তা ঠিকঠাক হয়নি। ওয়াংমো বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন।

তবে এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে একে একে তিন গোল দিয়ে জয় তুলে নেয়। গোল হজমের মিনিট চারেক পর কর্নার থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন শান্তি। ৭৬ মিনিটে বদলি মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে তিনি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি হ্যাটট্রিক করেন। উমেলহার ক্রসে তিনি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। বাংলাদেশ ৪-১ গোলে জয় সুনিশ্চিত করে। এই জয়ে তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit