রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ শপথ নিলাম: নাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৭২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সার্বজনীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম; সেই বাংলাদেশ গড়ায় আজ আবার শপথ নিলাম। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না বলেও ঘোষণা দেন তিনি।

জুলাই বিপ্লবে ভোলার সাহসী সন্তানরা সবচেয়ে বেশি প্রাণ দেওয়ায় ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ। এ সময় তিনি গত বছরের ১৪ জুলাই রাতের ও ১৫ জুলাইয়ের ঘটনাবলী তুলে ধরে বলেন, ১৫ জুলাই থেকে কোটা  আন্দোলন রাজনীতিতে রূপ নেয়। আন্দোলন এখনো শেষ হয়নি।

বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাই পদযাত্রা উপলক্ষে ভোলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার হয়ে ওঠেনি, আমাদের সরকার হয়ে ওঠেনি। এ সময় ভোলার গ্যাস, হাসপাতাল, সেতুর সমস্যা তুলে ধরেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কেন্দ্রীয় নেতারা দুপুর ২টায় বরিশাল থেকে ফেরিযোগে ভোলায় পৌঁছে কালীনাথ বাজার ইলিশ ফোয়ারা থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করেন। এর আগে এককভাবে কেন্দ্রীয় নেতারা ভোলায় এলেও যৌথ সফর এটাই প্রথম। এ সফরের মধ্য দিয়ে দলটির সাংগঠনিক অবস্থান দৃঢ় হচ্ছে বলে মনে করেন স্থানীয় নেতারা।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit