বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

দুর্গাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটক্তির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‘‘ষড়যন্ত্র হয়নি শেষ – সজাক থাকো বাংলাদেশ’’ এমন শ্লোগানে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপি‘র সাবেক যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আলাল মিয়া, সাধারণ সম্পাদক আলিউল আজিম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। উনাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নিবোনা।

দুর্গাপুরের বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে আমরা তা মেনে নিবোনা। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সকলকে আহবান জানানো হয়। নয়তো যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও সতর্ক করে দেয়া হয়।

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit