রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

দৌলতপুরে কতিপয় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মতবিনিময় সভা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কতিপয় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঘরোয়া পরিসরে আমন্ত্রিত কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ মাদক বিরাধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মাদক বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা।

উল্লেখ্য, একটি গোষ্ঠি বা দলকে নিয়ে দেশে যখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বেছে বেছে ওই গোষ্ঠির শিক্ষকদের মাদক বিরোধী সভায় আমন্ত্রণ জানিয়েছেন। ফলে এ বিষয়টি নিয়ে দৌলতপুরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদক বিরোধী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সেইসাথে তারা দৌলতপুর ইউএনও’র পক্ষপাত দৃষ্টিভঙ্গি পরিহারেরও আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit