রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩

দুর্গাপুর উপজেলায় এসএসসিতে সেরা ‘ফাতিন’বড় হয়ে দেশসেবা করতে চায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ। ফাতিন আহনাফ কাকৈরগড়া গ্রামের লুৎফর রহমান ও উম্মে কাউসার দম্পতির মেয়ে।

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসাইন বলেন, ফাতিন আহনাফ বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে গোল্ডেন ‘এ’ প্লাসসহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। ফাতিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং সে খুবই মেধাবী। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক আনন্দিত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ বছর দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৮জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ফাতিন আহনাফ সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। আমি তার শিক্ষা জীবনের সাফল্য কামনা করছি।

এ ব্যাপারে মেধাবী ফাতিন আহনাফ বলেন, এই ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকমন্ডলীসহ বাবা-মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ আমি এই ফলাফল অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit