শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাড়ি পাচ্ছেন প্রদীপ সাহা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকনদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়া গ্রামের প্রদীপ সাহা দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন। ৭০ বছর বয়সী প্রদীপ সাহার একটি ঘর নির্মানের কোন সামর্থ নাই। পথিলিনে মোড়ানো ওই ঘরের মধ্যেই চলছে মানবতের জীবন যাপন। এমন এক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রদীপ সাহার পাশে দাঁড়ালো মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিগণ প্রদীপ সাহার বাড়িতে যান। সেখানে তাঁর সাথে কথা বলেন এবং অতি শীঘ্রই সংস্থার পক্ষ থেকে প্রদীপ সাহাকে একটি নতুন ঘর নির্মান করে দেয়ার আশ্বাস দেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর মিলাদ মিয়া বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি জানতে পারি।

আজ প্রদীপ সাহার বাড়িতে গিয়ে তাঁর সাথে কথা বলি এবং নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ^াস দেই। গণমাধ্যম গুলোকে অনেক ধন্যবাদ জানাই, এমন মানবিক সংবাদ প্রকাশ করার জন্য। অসহায় প্রদীপ সাহা ঘর পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাকে ধন্যবাদ জানান এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit