রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

হাসপাতালে মাহাথির মোহাম্মদ, অবস্থার কিছুটা উন্নতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব ও ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান বেশ কয়েকটি হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেছেন। বিয়ে করেছেন বয়সে ছোট বলি অভিনেতা কুনাল খেমুকে। তাদের ১০ বছরের দাম্পত্য জীবন চলছে।

গত ২০১৫ সালের ২৫ জানুয়ারি বিয়ে হয় সোহা আলি খান ও কুনাল খেমুর। ঘনিষ্ঠ বন্ধু ও পরিজনকে সাক্ষী রেখে বিয়ে সেরেছিলেন এ তারকা জুটি। একেবারে ঘরোয়া পরিবেশে আড়ম্বরহীন হয় সে অনুষ্ঠান। তবে বয়সে ছোট কুণালকে বিয়ে করার আগে স্বামীর মনের কোন দিকটি খেয়াল রাখার উপদেশ দিয়েছিলেন মা শর্মিলা ঠাকুর, সম্প্রতি সে কথাই জানালেন অভিনেত্রী।

শর্মিলা ঠাকুর তখন অভিনয় জীবনের মধ্যগগনে। ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ সিনেমায় বিকিনি পরে সাড়া ফেলে দিয়েছেন। খ্যাতি ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। পরের বছরেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে ফেলেন। এ নিয়ে হায় হায় রব উঠেছিল বিনোদনপাড়ায়। আনাচে-কানাচে একটাই গুঞ্জন— নিজের হাতে নিজের পেশাজীবন শেষ করে ফেললেন সম্ভাবনাময়ী নায়িকা। বাস্তবে তেমন কিছুই হয়নি। তাদের সফল দাম্পত্য জীবন নিয়ে গর্বিত ছেলেমেয়েরা।

যদিও সোহা জানান, বিয়ের আগে মা শর্মিলা তাকে পুরুষ মানুষের মন বুঝে চলার উপদেশ দিয়েছিলেন। সম্পর্ক সুন্দর ও দীর্ঘায়িত করতে এ পরামর্শ দেন তিনি। অভিনেত্রী শর্মিলা ঠাকুর মেয়েকে বিয়ের আগে বলেন, পুরুষ মানুষের অহংবোধ থাকে, সেটিকে বুঝে চলতে হয় তার স্ত্রীকে। আর নারীর আবেগের গুরুত্ব দিতে হয় পুরুষকে। 

সোহা বলেন, তার মা সৎ উদ্দেশ্য নিয়েই এ উপদেশ দিয়েছিলেন। মায়ের দেওয়া সেই পরামর্শ মেনে চলেন তিনি। পরবর্তীকালে বন্ধু নেহা ধুপিয়ার বিয়ের সময়ও তাকেও একই পরামর্শই দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit