বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লায় ইজারাদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদারের বড় ভাই ও বিএনপি নেতা ওবায়দুল করিম সিজার সরকার। তিনি অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে নির্বাচন না করে পদ আঁকড়ে আছেন বাবুল সরকার। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সালিশের নামে টাকা আদায়সহ নানা অপকর্মের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বাজার কমিটির সভাপতি পদে বহাল রয়েছেন।
তিনি বলেন, বাবুল সরকার কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, আবার কখনো আওয়ামী লীগপন্থী সেজে গত ১৬ বছর ধরে বাজার কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বিএনপির একনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করে বাবুল সরকার ব্যবসায়ীদের হয়রানি করছেন এবং নিয়মিত চাঁদা আদায় করছেন। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো রকম চাঁদাবাজি বা হয়রানি হলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সংবাদ সম্মেলনে বাজার কমিটির দ্রুত নির্বাচন আয়োজন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড় বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী মিলন সরকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit