মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

রান তাড়ায় বুলগেরিয়ার বিশ্বরেকর্ড, ৮৬ বলেই ২৪৪ রান!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি লক্ষ্য তাড়া করে ইতিহাসে পাতায় নাম তুলেছে তারা। জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তারা মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে গেছে। প্রখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’ এটিকে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। স্লোভেনিয়ার দেওয়া লক্ষ্য তারা পেরোয় ১৪.১ ওভারে।

আর কুড়ি ওভারের ক্রিকেটে ন্যূনতম ১৫০ রান তাড়ায় বুলগেরিয়ার ওপরে আছে আর একটিমাত্র ইনিংস। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে তোলে ১৬৫ রান। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে মাত্র ৯.৪ ওভারেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় চলছে স্বাগতিক দেশসহ জিব্রাল্টার ও তুরস্কের ত্রিদেশীয় সিরিজ। এর মধ্যে এক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান তোলে। তাদের পক্ষে ওপেনার ফিলিপ রাইকিস সর্বোচ্চ ৩৩ বলে ৭৩, অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বিপরীতে বুলগেরিয়ার জ্যাকব গুল নেন ৪ উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিক বুলগেরিয়া। দুই ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ মাত্র ৪.২ ওভারেই তুলে নেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউটের পর জারু ও মিলান গোগেভ মিলে নতুন করে ঝড় তোলেন। জারু আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ৬৯ রান। এ ছাড়া গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির ২১ বলে ৭০ রানের তাণ্ডবে ১৪.২ ওভারে বুলগেরিয়ার জয় নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit