রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মাটি খুঁড়ে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশের। তবে, এটি কোন থানা থেকে লুট হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে, এমন খবরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই ফুট মাটি খুঁড়ে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে বোয়ালিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit