বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৭ Time View

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মো. রাকিবুল হাসান (১৮) নামে এক তরুণকে গলাকেটে ও এলোপাথাড়ি কুপিয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে মামাতো ভাইসহ ২ জনকে গ্রেপ্তার করেছে । ১১ জুলাই রোজ শুক্রবার বিকালে মামাতো ভাই জুবায়ের হাসান (১৯) ও নিহত রাকিবের বন্ধু কাউসার আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। সকালে নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ইতিপূর্বে গতকাল (১০ জুলাই) বৃহস্পতিবার বিকেলে ৪ টায় উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে তরুণ রাকিবের লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ঐ গ্রামের আব্দুস সালামের ছেলে। ঘটনার দিন রাতেই রাকিবের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের হাসান ও কাউসার আহমেদকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কাউসার আহমেদ হাটুলিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে ও জুবায়ের হানিফ খান পাঠানের ছেলে। হত্যার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইনচার্জ এর বক্তব্যে , বন্ধুদের সাথে কোন বিষয়ে ঝামেলার কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহত রাকিবের পরিবার সূত্রে জানা গেছে, খাটের বিছানায় পড়ে ছিল রাকিবের রক্তাক্ত নিথরদেহ। বিছানার পাশের দেয়ালে লেগে আছে রক্তের দাগ। মুখে চাপা দেওয়া ছিল একটি বালিশ। বালিশ সরাতেই মিলে রাকিবের গলাকাটা মরদেহ। মুখ, ঘাড় ও কপালেও জখমের চিহ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান বাড়িতে একাই থাকতো। ২০২৩ সালে স্থানীয় হাটুলিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করেনি রাকিব। মা রুবিনা আক্তার ও ১০ বছর বসয়ী রাকিবুলের ছোট ভাই শাকিলকে নিয়ে তার বাবা আব্দুস সালাম নরসিংদী থাকে। সেখানে একটি গরুর খামার দেখাশোনার কাজ করেন রাকিবের বাবা-মা।

রাকিবুল হাসানের বাবা আব্দুস ছালাম বলেন, ‘ভাগিনা জুবায়ের ও রাকিবের বন্ধু কাউসারসহ আরও কয়েকজন এই হত্যার সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ হচ্ছে। কারণ ওরা কয়েকজন সবসময়ই একসাথে থাকত। কিন্তু কি কারণে এভাবে আমার ছেলেকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না।’ ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঐ ঘটনায় রাকিবের বাবা বাদি হয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে ভাগিনা জুবায়ের ও রাকিবের বন্ধু কাউসারের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।ঐ সূত্রে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যার সার্বিক তত্বাবধানে আলোচিত রাকিবুলদ হাসানকে গলাকেটে হত্যা মামলার দুজন, মারামারি মামলার তিনজন ও পরোয়ানা ভুক্ত আসামী সহ ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৫,/সকাল ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit