শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

‘অজ্ঞাত ফোন’ পেয়ে স্থগিত বিমানের ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট, চলছে তল্লাশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : নিরাপত্তা ঝুঁকি থাকায় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িক স্থগিত করা হয়েছে। ‘অজ্ঞাত ফোন’ পেয়ে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইটে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

তাৎক্ষণিকভাবে ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনা স্থলে আসে। পরবর্তীতে র‍্যাব এর বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগদিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে।

সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit