শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ডিএসইর বাজার মূলধনে যোগ হলো আরও ১০৭৩৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.৬১ শতাংশ বা ১০ হাজার ৭৩৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৩.৯৭ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭২.৫০ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৫.৫৭ পয়েন্ট বা ৩.৩৪ শতাংশ।
 
সূচকের উত্থানের পাশাপশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ২৭ লাখ টাকা।
 
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৭ লাখ টাকা বা ৩০.৮৭ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ২১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ১৪ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৪টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ৩.৩০ শতাংশ ও ৩.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০৭৮.১৯ পয়েন্টে ও ৮৫৯৮.৪৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৩.০৫ শতাংশ ও সিএসই-৩০ সূচক ৩.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৪.২৯ পয়েন্টে ও ১২১৩৪.৭১ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২.৭১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৬.২৮ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৯ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮৭ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১২ কোটি ৮১ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit