শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

রাঙামাটির রাবি-প্রবিতে ছাত্র হোষ্টেল নির্মাণকাজের উদ্বোধন করলেন ভিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্র হোষ্টেল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র হোষ্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো: আতিয়ার রহমান।

ফিতা কেটে উদ্বোধনের ফিতা কেটে প্রধান অতিথি রাবিপ্রবি’র ভিসি নিজেই বিশেষ মোনাজাত করে এই নির্মাণ কাজ যেন কোনো ধরনের বাধা ছাড়া-ই সঠিক সময়ে শেষ হয় সে লক্ষ্যে মহাণ আল্লাহর সাহায্য ও রহমত প্রার্থনা করেন। এসময় বিশ্ব বিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমাসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, সাংবাদিক ও ঠিকাদারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর প্রায় একদশক পর বর্তমান ভিসি ও প্রকল্প পরিচালকের নানামুখি তৎপরতায় অবশেষে অত্র বিশ^বিদ্যালয়ে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়েছে। ইউজিসির অর্থায়নে রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছে।

রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।

এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজও চলমান রয়েছে এবং দ্রুতগতিতে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি। আশাকরছি নির্দিষ্ট্য সময়ের মধ্যে আমরা কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবো।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit