বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

একশর আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ ইনিংস উদ্বোধনে নামে পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের জুটিতে। তানজিদ ধীরগতিতে খেললেও শুরু থেকেই মারমুখী ছিলেন অন্য ওপেনার। ১৭ বলে ব্যক্তিগত ১৬ রানে আউট হন তামিম। তখনও রানের চাকা সচল ছিল ইমনের ব্যাটে।


এরপর বাংলাদেশ বলতে গেলে নিয়মিত বিরতিতেই পরের তিন উইকেট হারায়। দলীয় ৬৫ রানে লিটন কুমার দাস, ৬৭ রানে ইমন ও ৮৯ রানে বিদায় নেন তাওহীদ হৃদয়। অধিনায়ক লিটন ১১ বলে করেন মাত্র ৬ রান, হৃদয় ১৩ বলে ১০। একমাত্র ইমনের ইনিংসটাই যা টি-টোয়েন্টিসুলভ। ২২ বলে ৫ চার ও এক চয়ে ৩৮ রান করেন।

একশর আগে যেতে পারত প্রায় দুই বছর পর দলে ফেরা নাইম শেখের উইকেটও। জেফ্রে ভেন্ডারসের বলে আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন, নাইম বেঁচে যান রিভিউ নিয়ে। বলটি লেগে পিচ করেছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ ১০৮ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ১৯ রানে নাইম ও ১৩ রানে ক্রিজে মেহেদী হাসান মিরাজ।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit