মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের অন্তত ১২টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, আজ দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বৃষ্টি কমে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে আগামী শুক্রবার বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit