মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে? নারীর পোশাক নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ কৃতি, দিলেন পাল্টা জবাব সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী পুরুষ দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

দেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ভিত্তিক পুনর্বাসন সেবা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ভিত্তিক পুনর্বাসন সেবা শুরু হচ্ছে। বৃস্পতিবার (১০ জুলাই) থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে এ সেবা শুরু হচ্ছে।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে বলেছেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তিভিত্তিক পুনর্বাসন সেবা শুরু হচ্ছে। আজ থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এই সেন্টারের পাইলট প্রকল্প চালু হবে। 

পোস্টে আরও বলা হয়েছে, ‘চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারে ৬২টি অত্যাধুনিক রোবটের মাধ্যমে প্যারালাইসিস, স্নায়ুবিক রোগ, দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা, ফিজিওথেরাপি এবং আরও নানা সেবা প্রদান করা হবে। স্ট্রোক বা পক্ষাঘাতে আক্রান্ত রোগীরা বিশেষ সুবিধা পাবেন, বিশেষত জুলাই আন্দোলনে আহতদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া হবে।’

দেশের প্রথম রোবটিক রিহ্যাব সেন্টারটিতে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীদের প্রয়োজন অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit