শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বাবর রিজওয়ানদের বেতন বাড়াতে ৩৬ কোটি বরাদ্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বেতন বাড়ছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।  ক্রিকেটারদের বেতন বাড়াতে ৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে পাকিস্তানের বোর্ড ২৫ জনের পরিবর্তে ৩০ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করছে এবং তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে ৩৭ শতাংশ।  এই বাড়তি বেতনের জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

অথচ সবশেষ দুই আইসিসি টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্নছাড়া পারফরম্যান্সে সবাইকে হতাশা করেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিরা।  দুটি টুর্নামেন্টেই গ্রুপপর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান ক্রিকেট দল।

সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে বাবর আজমের দল। এমন পরিস্থিতিতেই বোর্ডের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিস্ময়ের!

একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের বাজেট কাটছাঁট করা হয়েছে। আগে যেখানে ঘরোয়া ক্রিকেটে বছরে ২১ কোটি টাকা বরাদ্দ থাকত সেখানে এখন তা কমিয়ে আনা হয়েছে সাড়ে ১৩ কোটি টাকায়। ফলে ঘরোয়া ক্রিকেটারদের প্রাপ্ত বেতন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘরোয়া পর্যায়ে ব্যবহৃত ১২টি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি টাকা। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির জন্য আলাদা বাজেট নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের পাশাপাশি নারীদের কেন্দ্রীয় চুক্তিতেও কিছুটা পরিবর্তন এসেছে। নারী ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ জন করা হয়েছে এবং বেতন বেড়েছে ৪ শতাংশ। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি টাকা। তবে এই বৃদ্ধি পুরুষ ক্রিকেটারদের তুলনায় সামান্যই!

 

 

কিউএনবি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit