শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে গতকাল মঙ্গলবার গোসল করার সময় হিমছড়ি সমুদ্র সৈকত থেকে তিন বন্ধু ভেসে যায়। এর মধ্যে সাদমান রহমান সাবাব (২১)র মরদেহ উদ্ধার করা হলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিলেন। একদিন পর আজ সকালে আসিফের মরদেহ উদ্ধার হয়েছে।

এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হল। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit