শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শাকিবের নায়িকা হচ্ছেন মধুমিতা, সত্যি নাকি গুঞ্জন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : ২০২৬ সালের ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হবে নতুন এ সিনেমা। সিনেমাটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

জানা যায়, এ সিনেমার গল্প এগিয়ে যাবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। যেখানে থাকবে একটি প্রধান নারী চরিত্র ও দুটি পুরুষ চরিত্রে। শোনা যাচ্ছে, দুটি পুরুষ চরিত্রের নাম ‘পিচ্চি হান্নান’ ও ‘কালা জাহাঙ্গীর’।
 

কলকাতার ইধিকা পালের ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ এবং মিমি চক্রবর্তীর ‘তুফান’র মতো হিট সিনেমা আবারও দর্শকদের উপহার দিতে চলেছেন শাকিব। ছবি: সংগৃহীত

 

গুঞ্জন উঠেছে, গল্পের প্রয়োজনে প্রধান নারী চরিত্রের জন্য বাছাই করা হয়েছে মধুমিতাকে। আর ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রের জন্য ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। সিনেমায় টুইস্ট হিসেবে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে দেখা যাবে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিমকে।
 
শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করতে পারেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। নতুন এ সিনেমায় এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। তবে অন্যদের সিনেমায় অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
  
এ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, শাকিব ভাইকে আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ করেছি। সিনেমার অন্য চরিত্রে অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সেগুলোর প্রক্রিয়া এখনও চলমান। সবকিছু চূড়ান্ত হলে জানাবো।
 
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। অ্যাকশন ঘরানার এ সিনেমা দেখার অপেক্ষায় দর্শকরা। 

 

 

কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit