মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

সমুদ্রে ভেসে গেল চবি’র ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেছে চবির তিন শিক্ষার্থী। এদের মধ্যে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। স্রোতের টানে তিনজনই ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত যুবক ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুইজন হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, ‘প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুজন দৌঁড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যান। বারবার ডাকার পরও তারা ‘আসছি, আসছি’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।’

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, পাঁচ বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন।

ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit