মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি কে হবেন, সে সিদ্ধান্ত একমাত্র তারই। 

বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্মশালায় এক অনুষ্ঠানে রিজিজু বলেন, দালাই লামার অবস্থান শুধু তিব্বত নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচনের অধিকার একমাত্র তারই।

তিনি আরও জানান, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে এর সম্পর্ক নেই। দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং।

সম্প্রতি দালাই লামার দপ্তর জানায়, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে দালাই লামা নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। প্রতিষ্ঠানটির সদস্যরাই এ সিদ্ধান্ত নেবেন।

এদিকে চীন জানিয়েছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদন লাগবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে।

তবে ভারতের বক্তব্য স্পষ্ট—চীনের এই দাবি গ্রহণযোগ্য নয়। দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবেন তিনিই, অন্য কেউ নয়।

 

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit