রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারন এবং মাদ্রাসা ও এতিমখানা, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার  বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন,।
রবিবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে পলাশপুর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ জনসাধারন, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, লেখাপড়া, চিকিৎসা এবং মাদ্রাসা ও এতিমখানার জন্য আর্থিক অনুদান, খেলাধুলার জন্য ফুটবল, খাদ্য সামগ্রী প্রদান, অসহায় ও দুঃস্থ পরিবারকে বকনা গরু অনুদান এবং মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্টানে সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মসজিদ, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি মন্দির ছাড়াও ৯ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সাড়ে ১৭ বান্ডেল ঢেউটিন, একটি পরিবারকে ১টি সেলাই মেশিন, খেলাধুলার জন্য একটি ক্লাব ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩টি ফুটবল প্রদান করা হয়। একই সাথে ১ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য, ১ জন ছাত্রীকে শিক্ষার জন্য এবং একটি মাদ্রাসা ও এতিমখানার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এর পাশাপাশি একটি দুঃস্থ ও অসহায় পরিবারকে ১টি বকনা গরু অনুদান ও ৫ জনকে খাদ্য সামগ্রী প্রদানসহ সর্বমোট ১,৭৯,২০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদের অন্তর্ভুক্ত মানবেতর জনগোষ্ঠীর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit